
সিলেট অফিস: বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকারের আমলে ১০ বছর সিলেট নগরবাসী বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির রাজনীতি করতেন এ কারণে এই বৈষম্য বলেও তিনি উল্লেখ করেছেন। শনিবার দুপুরে নগরভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধি সমাবেশে এমন অভিযোগ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আজকে সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করেছেন তা আমি মেয়র থাকার সময়ে দাখিল করেছিলাম। কিন্তু কেবলমাত্র বিএনপির রাজনীতি করি বলে তখন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। আমি ১০ বছর মেয়র ছিলাম। কিন্তু কোনো প্রজেক্টই বাস্তবায়ন হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শেষ মুহুর্তে আটকে দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্পও আলোর মুখ দেখেনি। আরিফুল হক চৌধুরী বলেন, লাক্কাতুরা থেকে ছড়া কেটে সুরমা পর্যন্ত নিয়ে গেলে নগরীর অন্তত ৫০টি এলাকার জলাবদ্ধতা নিরসন হবে। নগরীর আয়তন বাড়লেও সম্প্রসারিত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক। উল্লেখ্য, সরকারি ব্যয়ে শনিবার সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.