
বাংলা নিউজ অপরাধ :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও ৬টি আইফোন ১৭ প্রো জব্দ করেছে কাষ্টমস। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আগত দুই যাত্রীর লাগেজ থেকে এসব বিদেশী পণ্য জব্দ করা হয়। সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা মোঃ মুমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা মোঃ আবু তৌহিদকে আটক করে তল্লাশী চালিয়ে বিদেশী ব্র্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়।
অপরদিকে আবু তৌহিদকে তল্লাশী করার সময় আরও এক যাত্রী তার লাগেজ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া লাগেজে তল্লাশী চালিয়ে আবু তৌহিদের সমপরিমাণ সিগারেট ও ৩টি আইফোন জব্দ করা হয়। দুইজনের কাছ থেকে ১ লক্ষ ১১ হাজার ৮ শ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়। জানা যায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.