
ডেস্ক নিউজ : গতকালের মত আজও আলোকস্বল্পতায় খেলা শেষ হলো আগে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ১৭৯ রানের। নাজমুল ৫৮ রান ও মুশফিক ১৬ রান নিয়ে কাল দিনের খেলা শুরু করবেন। শান্তর ফিফটির পর ফিরলেন মুমিনুল ৯০ বলে হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। এক বল পর ফিরে গেলেন মুমিনুল হক। শাহিন আফ্রিদির বলে খোঁচা মেরে তিনি ধরা পড়লেন মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। তার বিদায়ে ভাঙল ১৯৩ বল স্থায়ী ১০৫ রানের জুটি। ১২০ বলে চারটি চারে ৫৬ রান করেন মুমিনুল। ৪৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৮। ক্রিজে শান্তর সঙ্গী মুশফিকুর রহিম। পঞ্চাশ ছুঁয়ে ৫ হাজারি ক্লাবে মুমিনুল মুমিনুল হকের জন্য আজ দিনটি ছিল ‘ভাগ্যদেবীর’ আশীর্বাদপুষ্ট। পাকিস্তানি ফিল্ডারদের ব্যর্থতায় দুইবার নিশ্চিত আউট থেকে বাঁচেন তিনি। ব্যক্তিগত ১৫ রানে একবার ও ৪৩ রানে আরেকবার জীবন পান। শেষ পর্যন্ত ১০৫ বলে হাফ সেঞ্চুরির দেখা পান মুমিনুল। এটি তার ২৭তম হাফ সেঞ্চুরি। টেস্টে এটা তার টানা পাঁচ ফিফটি। পঞ্চাশ ছুঁয়ে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে ঢুকেছেন মুমিনুল। ১৭৪ বলে জুটির শতরান পান মুমিনুল-শান্ত। মুমিনুলের পর ফিফটি হাঁকিয়েছেন শান্ত। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ৯০ বলে হাফ সেঞ্চুরি পান তিনি। শান্ত-মুমিনুলে একশ ছাড়িয়ে বাংলাদেশ।
বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন ভেসে যায়। ৩.৪৫ মিনিটে পুনরায় শুরু হয়েছে ম্যাচ। ফের খেলা শুরু হওয়ার পর সাবধানী ব্যাটিং করছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে ৩৪তম ওভারে একশ স্পর্শ করল বাংলাদেশের রান। ৩৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৪। ক্রিজে আছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টি শেষে মিরপুরে চলছে মাঠ প্রস্তুতের কাজ : ভারী বর্ষণে ভেসে গেছে মিরপুর টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন। লাঞ্চ বিরতির সময় নামা বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনে আর মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের ক্রিকেটারদের। সর্বশেষ খবর অনুযায়ী, বৃষ্টি থেমে আকাশে রোদ উঠেছে। মাঠ থেকেও কাভার সরিয়ে নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৩টায় দুই অন-ফিল্ড আম্পায়ার মাঠ পর্যবেক্ষণে আসবেন। মাঠকর্মীরা আউটফিল্ড শুকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আম্পায়ারদের সবুজ সংকেত পেলে বিকেল ৩টা ৪৫ মিনিটে দিনের শেষ সেশনের খেলা শুরু হতে পারে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে প্রথম সেশনে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ বর্তমানে ১২০ রানে এগিয়ে আছে। নাজমুল হোসেন শান্ত ৩৪ এবং মুমিনুল হক ৩৭ রান নিয়ে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামলে ২৭ রানের লিড পায় শান্তর দল। এখন তৃতীয় সেশনে শান্ত-মুমিনুলদের লক্ষ্য থাকবে দ্রুত রান তুলে পাকিস্তানকে একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.