
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় ঈদের ছুটিতে মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩০ মে) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে মুজাফফরাবাদ কলেজের বিপরীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী আসনে বসা ওই দম্পতির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাদী হয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, দম্পতিকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.