
আন্তর্জাকিত ডেস্ক: ইরানের কাছে এখনও ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে বলে শুক্রবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির মিত্র আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্প্রতি ইরান আঞ্চলিক দেশগুলোর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
তিনি বলেন, ‘তাদের এখনও সক্ষমতা আছে। কিছু ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন রয়েছে। শতাংশের হিসেবে বললে, হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে।’ ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের এই পরিসংখ্যানটি ট্রাম্পের মে মাসে দেওয়া ১৮ শতাংশের চেয়ে বেশি। তিনি এর আগে একাধিকবার দাবি করেছেন যে, ইরানের যুদ্ধ করার সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এদিকে ইরানের সামরিক বাহিনী শুক্রবার দাবি করেছে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ইরানের এই দাবি অস্বীকার করেছে।এর দুই দিন আগে কুয়েত জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যাকে তারা ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.