এ অবস্থায় শ্রীলংকায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

এ অবস্থায় শ্রীলংকায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।
“কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোন জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে হটলাইনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১”
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার সরকারি অফিস ও স্কুল বন্ধ করে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। অনেক বাড়িঘর, জমি ও সড়ক প্লাবিত হয়। বৃষ্টি ও ঢলের কারণে নদ-নদী ও জলাধারের পানি উপচে পড়েছে, ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হওয়ায় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.