
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে একটি যানবাহনে ইসরাইলি হামলায় কয়েকজন সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রে আলোচনার পর দুই দেশ যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তার কয়েক দিন পরই এই ঘটনা ঘটল। লেবাননের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘খারদালি-নাবাতিয়া সড়কে একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে চালানো বর্বর ইসরাইলি হামলায় এক কর্মকর্তাসহ বেশ কয়েকজন সামরিক সদস্য শহীদ হয়েছেন।’ শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে এবং সীমান্তের কাছাকাছি এলাকা থেকে তাদের সরে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে লেবাননের সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকায় নতুন ‘পাইলট জোন’-এ মোতায়েন হবে। এখানে তারা একচেটিয়া তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.