
বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে দক্ষিণি সুপারস্টার রাম চরণ অভিনীত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘পেড্ডি’। সিনেমায় জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরকে কেবল ‘আই ক্যান্ডি’ বা দর্শকের দৃষ্টি আকর্ষণের উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। চলমান বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন দক্ষিণি অভিনেত্রী নিত্য মেমন। তার মতে, সিনেমায় নারীদের পণ্য হিসেবে ব্যবহারের প্রবণতা শুধু দক্ষিণী চলচ্চিত্রে সীমাবদ্ধ নয়; বরং এটি পুরো বিনোদন জগতের একটি দীর্ঘদিনের সমস্যা।সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিত্যা বলেন, ‘চলচ্চিত্রের অতিরিক্ত বাণিজ্যিকীকরণের ফলেই এমন প্রবণতা তৈরি হয়েছে। দর্শকদের আকৃষ্ট করতে এবং বক্স অফিসে সাফল্য পেতে অনেক সময় নির্মাতারা এমন দৃশ্য ব্যবহার করেন, যেখানে নারী চরিত্রকে প্রয়োজনের তুলনায় বেশি যৌন আবেদনময় করে উপস্থাপন করা হয়।’ নিত্যার ভাষায়, ‘নারীদের প্রয়োজনের তুলনায় বেশি আবেদনমী করে উপস্থাপন বাণিজ্যিকভাবে কাজ করে এবং দর্শকদের আগ্রহ বৃদ্ধি করে। সেটাই বারবার ব্যবহার করা হয়। এটি কি মাত্রাতিরিক্ত? অবশ্যই। আমার মনে হয়, অভিনেতা-অভিনেত্রীদেরও নিজেদের সীমারেখা নির্ধারণ করা উচিত। কোনো দৃশ্যে যদি তারা অস্বস্তি বোধ করেন, তাহলে স্পষ্টভাবে না বলার সাহস থাকা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘শিল্পীদের সবসময় অসহায় অবস্থায় থাকতে হয় না। নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরলে অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনা সম্ভব। তবে এর জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অগ্রাধিকার গুরুত্বপূর্ণ।’ শিল্পীর নিজের মূল্যবোধের প্রসঙ্গ তুলে নিত্য বলেন, ‘একজন অভিনেতা সম্পূর্ণ অসহায়– এটা আমি বিশ্বাস করি না। আপনি নিজের মতামত জানাতে পারেন। প্রশ্ন হলো, আপনার কাছে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। কিছু সিনেমা বা কিছু ধরনের চরিত্র আমি পাই না, কারণ আমি নির্দিষ্ট কিছু কাজ করতে রাজি নই। কিন্তু তাতে আমার আপত্তি নেই। আমি খ্যাতির চেয়ে নিজের মূল্যবোধকে বেশি গুরুত্ব দিই।’ পেড্ডি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কাপুরের চরিত্র ‘আচিয়াম্মা’ ঘিরে সমালোচনা শুরু হয়। অনেক দর্শকের অভিযোগ, চরিত্রটির পরিচিতি ও উপস্থাপনায় ব্যক্তিত্বের চেয়ে শারীরিক সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনেমা একটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র পেড্ডি আচিয়াম্মার অনাগ্রহ সত্ত্বেও তার প্রতি রোমান্টিক আগ্রহ দেখাতে থাকে এবং এক পর্যায়ে সম্মতি ছাড়াই চুম্বনের দৃশ্যও রয়েছে। এই অংশটিই সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দেয়। মুখে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সিনেমার পরিচালক বুচি বাবু সানা। সেই সঙ্গে বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছেন তিনি। বুচি বাবু সানা জানান, ‘নারীকে অসম্মান বা বস্তু হিসেবে উপস্থাপন করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। দর্শকদের একাংশের আপত্তিকে সম্মান জানিয়ে তিনি জানিয়েছেন, সমালোচিত কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.