
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছর একে অপরের হাত ধরে পথ চললেও ২০২৪ সালে এসে ভেঙে যায় সেই প্রেম। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। তবে এবার অর্জুনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ও বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এমনকি ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের নিয়ে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে।’
তিনি জানান, বিচ্ছেদ হলেও অর্জুন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। মালাইকার ভাষ্যমতে, ‘আঘাত, ক্রোধ বা হতাশা এগুলো মানুষের জীবনেরই অংশ। দআমরা সবাই মানুষ, তাই এসব অনুভূতি থাকা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, সময় সব ক্ষত সারিয়ে দেয়। সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে আসে।’মালাইকা বলেন, ‘কম বয়সে বিয়ে করার মতো ভুল আর হয় না। জীবনকে আগে উপভোগ করা উচিত। নিজের পায়ের তলার মাটি শক্ত করা সবচেয়ে জরুরি। আমার জীবনে মা হওয়াটা অনেক বড় প্রাপ্তি ছিল, কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.