
স্টাফ রির্পোটার: দোয়ারাবাজারে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার পলাতক এক অভিযুক্তকে সিলেট থেকে আটক করা হয়েছে। র্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতের অভিযান চালিয়ে তাকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি চার বছর ধরে পিতার বাড়িতে থাকছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে অমল দাস নামে একজন তাকে ফোন করে জানান যে, তিনি ভিকটিমকে মামার বাড়িতে পৌঁছে দেবেন। এ কথা বলে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে সিএনজিতে তোলেন।
পরে ভিকটিমকে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতভর একাধিক ব্যক্তি মিলে জোরপূর্বক ধর্ষণ করে। রাত শেষ হওয়ার আগ মুহূর্তে তাকে একটি খড়ের ঘরে ফেলে অভিযুক্তরা সরে যায়। পরদিন সকালে ভিকটিম অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। পরে তিনি নিজেই দোয়ারাবাজার থানায় মামলা করেন। এ ঘটনার পর থেকে পলাতক আসামিদের ধরতে র্যাব ৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সোয়া বারোটার দিকে র্যাব ৯ এর একটি দল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখানে দোয়ারাবাজার এলাকার উলুকান্দি গ্রামের আহাদ আলীর ছেলে আটককৃত আঙ্গুর মিয়া (৩৮) কে আটক করা হয়। র্যাব জানায়, আটক ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া শেষে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার অন্যান্য আসামিদের ধরতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.