
স্টাফ রির্পোটার: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।তবে অভিযানকালে কোন চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, শনিবার সিলেটের বাংলাবাজার, শ্রীপুর, দমদমিয়া, তামাবিল, সোনারহাট ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, থান কাপড়, জিরা, কম্বল, শাড়ী, চিনিসহ বিভিন্ন ধরণে পণ্য জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ সুপারি, শিং মাছ ও রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৬১ লাখ ৫৫ হাজার ৮ শত টাকা।সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.