
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘‘যুক্তরাষ্ট্র সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে; তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তাই বহন করছে। সেটি হচ্ছে, মার্কিনিরা ইরানের আত্মসমর্পণ চায়।’’কিন্তু ইরানের জনগণ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে পোস্টে হুঁশিয়ার করে দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।কিন্তু যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তিনি এখনও পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেননি।
• শান্তি আলোচনায় যোগ দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.