
স্টাফ রির্পোটার: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর এই ম্যাচে ৬ উইকেটের জয়ে সমতায় ফিরল টাইগাররা। ম্যাচে আগুনঝরা বোলিং করেছেন টাইগার পেসার নাহিদ রানা। ৩২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ শেষে নাহিদ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বেশি কিছু চিন্তা করিনি। আগের ম্যাচে এক্সিকিউট হয়নি, ভালো জায়গায় বল করতে পারিনি। আজকে এক্সিকিউট ভালো হয়েছে এবং ভালো জায়গায় বল করতে পেরেছি।’ ‘আসলে দলের পরিস্থিতি এরকম ছিল। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করিনি। সেখান থেকে ভুলগুলো নিয়ে চিন্তা করেছি যেন এই ম্যাচে সেগুলো না হয়। যেভাবে চিন্তা করেছি, সেভাবেই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’ পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলারদের প্রশংসা করে বলেন, ‘ছেলেরা দারুণভাবে নিজেদের কাজটা করেছে। নাহিদ রানা দারুণ বল করেছে। সাথে শরিফুল এবং তাসকিনও ভালো করেছে। এখানে বল করাটা সহজ নয়। তবে তারা দারুণ করেছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.