
আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফা সংলাপ ঘিরে যখন অনিশ্চয়তা গাড় হচ্ছে তখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের শীর্ষ নেতারা। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অসিম মুনির এবং মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজ শরিফ যোগাযোগ করেছেন। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। সূত্রটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় সেনাপ্রধান অসিম মুনির নৌ অবরোধের কথা উল্লেখ করেন। মুনির জানান, ইরানি বন্দরগুলোতে জারি থাকা অবরোধ নতুন আলোচনা শুরুর ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা তৈরি করছে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প অসিম মুনিরকে জানিয়েছেন তিনি বিষয়টি বিবেচনা করবেন।
নিরাপত্তা সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সে সময় তিনি প্রতিনিধি পাঠাতে পেজেশকিয়ানকে অনুরোধ করেন। জবাবে পেজেশকিয়ান বলেন, নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনো প্রতিনিধি দল পাঠাবে না। এদিকে আলোচনার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনীর ইরানি জাহাজ আটকের ঘটনা। পণ্যবাহী জাহাজটি নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। তুসকা নামের জাহাজটি জব্দের প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনা আদৌ হবে কি না সে অনিশ্চয়তা গাড় হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তানে পৌঁছানোর কথা। অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান এখনো আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.