
সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে গোয়াইনঘাট থানার এসআই ও ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বিট অফিসার আমি তানজিল হোসেন-কে জড়িয়ে “সীমান্তে চোরাচালান” সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে যে সকল তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে প্রকৃত সত্য হলো, পুলিশ সদস্য হিসেবে আমি সবসময় চোরাচালান, মাদক এবং সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অর্পিত দায়িত্ব পালন করে আসছি। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ ব্যবসার সাথে আমার বা বিট পুলিশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল পুলিশের পেশাদারিত্বকে ক্ষুন্ন করতে এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এই মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবাদকারী : এসআই তানিজল হোসেন, গোয়াইনঘাট থানা, জেলা : সিলেট।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.