
স্টাফ রির্পোটার: রাজধানী জুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ দমনে রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ‘অপরাধ দমনে মোহাম্মদপুরে ৭০০ সিসিটিভি ক্যামেরাসহ রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবো।’ তাছাড়া, রাজধানীর ৫০ টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে এবং থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি। জেনেভা ক্যাম্প থেকে পুলিশ তুলে নেওয়ার প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান,‘এ বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। নতুন সরকার আশার পর এ কার্যক্রমকে আরো বেগবান করেছি।’ তিনি আরও বলেন, অপরাধ দমনে কোন কিছুতেই পুলিশ থ্রেট মনে করে না বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.