
স্টাফ রির্পোটার: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমানকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বোদা থানা-পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে যান। তারা ভুক্তভোগী পরিবারের অভিযোগ শোনেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত দেখা যায়। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষার জন্য টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল হালিম সাগর সম্পাদকীয় কার্যালয় : ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা) টিকাটুলি ঢাকা ১২০৩। ফোন : 01722-062274, 01715-496849, ই- মেইল halimshagor2000@gmail.com Banglasangbad1@gmail.com dainikbanglasangbadbd@gmail.com সিলেট অফিস :-৪০৬ রংমহল টাওয়ার,(৪র্থ তলা) বন্দর বাজার সিলেট ৩১০০। ফোন : 01972-062274। Canada office : 35 bexhilAve Scarborogh. Toranto. canada.
Design & Development By HosterCube Ltd.