1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

  • আপটেড সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

স্টাফ রির্পোটার: সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (০৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল বা পরিবহন নিশ্চিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের হাওরাঞ্চল ধান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে পানি প্রবেশ করে ফসল ডুবে যায়। তিনি বলেন, এই হাওরগুলো কেউ ডুবায় না, এটি প্রাকৃতিকভাবে ঘটে। সৃষ্টিকর্তার ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই। মন্ত্রী জানান, যেসব বেড়িবাঁধ নির্মাণ করলে জমির ফসল রক্ষা করা সম্ভব, সেসব বিষয়ে কৃষি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে কাজ করছে। গত ১৫ দিন ধরে তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ফসল কাটার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। তিনি বলেন, কোনো কোনো এলাকায় প্রায় ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। কোথাও শ্রমিকের ঘাটতি থাকলে অন্য এলাকা থেকে শ্রমিক পাঠানো হয়েছে। প্রয়োজনে ট্রাক ভাড়া করে জনবল সরবরাহ করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রী বলেন, কিছু জমির ফসল নষ্ট হলেও তা খুব বেশি নয়। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 May 2026

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

Dainik Bangla Sangbad.Com