1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার : সিলেটে বাণিজ্যমন্ত্রী

  • আপটেড সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

সিলেট প্রতিনিধি : দেশে জনস্বাস্থ্যের প্রতি দীর্ঘদিনের অবহেলার ফলেই হামসহ সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে বর্তমান পরিস্থিতি অনেকাংশেই এড়ানো সম্ভব ছিল। সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারকে একের পর এক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে- প্রথমে সীমিত পরিসরে ডেঙ্গু, আর এখন হাম সংক্রমণ। এর সঙ্গে নিয়মিত টিকাদান কর্মসূচির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় ইতোমধ্যে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি জানান, “আজ দেশের ১৪টি স্থানে একযোগে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সরাসরি অংশগ্রহণ জনস্বাস্থ্যের প্রতি সরকারের অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।” সিলেটের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সদর হাসপাতালে এখন পর্যন্ত ৪০৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে দুঃখজনকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে সার্বিকভাবে সুস্থতার হার ৯৯ শতাংশের বেশি। তিনি Sylhet MAG Osmani Medical College Hospital কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালটি জরুরি উদ্যোগে ১০ শয্যার পেডিয়াট্রিক আইসিইউ চালু করে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান টিকাদান কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের ফলে অচিরেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে ভবিষ্যতে নিয়মিত টিকাদান ব্যবস্থার ঘাটতি দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে একটি ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকেন্দ্র চালু, সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। তিনি বলেন, “যেমন সড়ক ও সেতু উন্নয়ন জরুরি, তেমনি স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক সূচকে পিছিয়ে থাকা সিলেটকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।” বাণিজ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে টিকাদান কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ওয়ার্ল্ড হেলথ ও ইউনিসেফের প্রতিনিধিগণসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
20 April 2026

হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার : সিলেটে বাণিজ্যমন্ত্রী

Dainik Bangla Sangbad.Com