1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার

  • আপটেড সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে চট্টগ্রামের ইপিজেড এলাকায় বেপরোয়া ক্রেনের চাপায় মারা গেছেন নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাতে নগরের ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ক্রেনচালক শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বরিশাল জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট সকালে ভাড়া বাসা থেকে রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’-এর মোটরসাইকেলে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন নাফিসা। তার কেন্দ্র ছিল নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজে। সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ পাশে হালিশহর উচ্চবিদ্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানগাড়িকে সাইড দেওয়ার সময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন নাফিসা। ঠিক সে সময় এক লেন দিয়ে এয়ারপোর্ট রোড হয়ে সল্টগোলা ক্রসিংগামী একটি ক্রেন দ্রুত ও বেপরোয়া গতিতে এসে রাস্তায় পড়ে থাকা নাফিসাকে চাপা দেয়। দুর্ঘটনার পর উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হেফাজ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত ক্রেনচালককে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর দ্রুত ও বেপরোয়া গতির ক্রেন নাফিসাকে চাপা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় চালক শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
23 August 2026

বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার

Dainik Bangla Sangbad.Com