1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

‘যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান জবাব দেবে তেহরান’

  • আপটেড সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে ইরানও সমান শক্তিতে পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা। বুধবার (১৯ আগস্ট) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সতিনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তার মতে, ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ এতে পুরো বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের মুখে পড়বে। মালেকি স্পষ্ট করে বলেন, ইরানের ওপর যে ধরনের অস্ত্র দিয়েই আঘাত করা হোক না কেন, তেহরানও ঠিক একই মাত্রায় তার জবাব দেবে। তবে তাদের নিজেদের পারমাণবিক অস্ত্র আছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। মালেকি আরও উল্লেখ করেন, সামরিক জবাব দেওয়ার জন্য ইরানের হাতে বহু গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তেহরান এখন শুধুই আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে। এদিকে দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের আগের সমঝোতা মানছে না। যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান আর কোনো আলোচনায় বসবে না এবং এতে হরমুজ প্রণালিসহ বিভিন্ন আঞ্চলিক সংকট অমীমাংসিতই থেকে যাবে। ওমানের মধ্যস্থতায় চলা আলোচনাকে তিনি একটি আলাদা প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান নাকচ করে দিয়েছে বলেও জানান। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি অবসানে এর আগে একটি প্রাথমিক সমঝোতা স্বাক্ষরিত হলেও পরবর্তীতে হরমুজ প্রণালিসহ নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। ফলে গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া চরম উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
19 August 2026

‘যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান জবাব দেবে তেহরান’

Dainik Bangla Sangbad.Com