1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ইরানের রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

  • আপটেড সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলে কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী প্রথমে হরমুজ প্রণালীর দিকে নিক্ষেপ করা ইরানের চারটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করে। এরপর ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়। এ সব স্থাপনা গোরুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত। বিবৃতিতে বলা হয়, ওই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। তাই সম্ভাব্য আরও হামলা ঠেকাতে রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি শনিবার জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী শনিবার ভোরে জানায়, তারা ‘শত্রুদের’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। এর কয়েক দিন আগেই কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ব্যক্তি নিহত ও বহু মানুষ আহত হয়। কুয়েত সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। তবে হামলার উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, স্থায়ী সমঝোতার লক্ষ্যে চলমান আলোচনা এখনো সফল হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, ইরানের এখনো যুদ্ধক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, ‘তাদের কিছু ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন আছে। শতাংশের হিসেবে হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের হাতে রয়েছে।’ এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।এর দুই দিন আগে কুয়েত জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একে তারা ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 June 2026

ইরানের রাডার স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

Dainik Bangla Sangbad.Com