1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

  • আপটেড সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে। জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় খনি সংস্থা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ তদন্ত চালাবে। এই দুর্ঘটনায় সুতাতাউসা আজ শোক পালন করছে। মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতেই দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার প্রধান কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা। গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই ঘটেছিল। ওই ঘটনাগুলোতে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
06 June 2026

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

Dainik Bangla Sangbad.Com