এক গ্লাস হালকা গরম লবণপানির আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

দৈনিক বাংলা সংবাদ
প্রকাশিত 02 September, Wednesday, 2026 22:00:29
এক গ্লাস হালকা গরম লবণপানির আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

ফিচার : সকালে ঘুম থেকে উঠে লেবু কাটার ঝক্কি ছাড়া সহজেই পাওয়া যেতে পারে সতেজ অনুভূতি। এক গ্লাস কুসুম গরম পানিতে মাত্র এক চিমটি লবণ মিশিয়ে পান করার অভ্যাসটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। খালি পেটে এটি পান করলে দেহের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে, হজমপ্রক্রিয়া গতিশীল হয় এবং দেহ থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়। লবণে থাকা প্রয়োজনীয় সোডিয়াম দ্রুত পানি শোষণে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখে, যা অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়ামের পরও সমান কার্যকর। পাশাপাশি এটি হজমকারী এনজাইম সক্রিয় করে খাবার থেকে পুষ্টি গ্রহণে সহায়তা করে। রাতে ঘুমানোর আগে এই পানীয় পান করলে স্ট্রেস হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিনের ক্ষরণ নিয়ন্ত্রণে থাকে, যা ভালো ঘুমের জন্য অত্যন্ত সহায়ক। এছাড়া এর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম ত্বককে ভেতর থেকে সুস্থ, নমনীয় ও উজ্জ্বল করে তোলে। ব্যায়ামের পর শরীর থেকে বেরিয়ে যাওয়া জরুরি খনিজ পুনরুদ্ধার করতেও এই পানীয় দারুণ কাজ করে। এর পর্যাপ্ত সোডিয়াম স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা ও পেশির সংকোচন ঠিক রাখে। পরিমিত মাত্রায় লবণ পানি শরীরে তরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং দিনের শুরুতেই এনে দেয় তাৎক্ষণিক শক্তি ও ক্লান্তিহীন সতেজতা। এই পানীয় তৈরির নিয়মটি খুব সহজ। এক গ্লাস কুসুম গরম পানিতে কেবল এক চিমটি হিমালয়ান পিংক সল্ট বা সাধারণ লবণ মিশিয়ে নিতে হবে। বাড়তি উপকার পেতে এতে সামান্য লেবুর রস বা মধু যোগ করা যেতে পারে। তবে মনে রাখা জরুরি, উচ্চ রক্তচাপ বা কিডনির জটিলতা থাকলে এটি পানের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যঝুঁকি এড়াতে সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও এই লবণপানি সপ্তাহে তিন দিনের বেশি পান না করার পরামর্শ দেওয়া হয়।

Su Mo Tu We Th Fr Sa
02 September 2026

এক গ্লাস হালকা গরম লবণপানির আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

বিস্তারিত কমেন্টে