1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না: বাণিজ্যমন্ত্রী

  • আপটেড সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করেন না জানিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের যে কারো হাতে মাইক্রোফোন দিলেই প্রথমেই যে কথাটি উচ্চারিত হয়, তা হলো- সিলেট বৈষম্যের শিকার। তবে সিলেট বিষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না। বাণিজ্যমন্ত্রী বলেন, এই আসনের এমপি ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান। বলা হয়ে থাকে, অন্য অঞ্চলের বরাদ্ধ কেটে এনে সাইফুর রহমান সিলেটের উন্নয়ন করেছেন। এরপরে সিলেটে দুজন মন্ত্রী ছিলেন। তারা কি করেছেন? তাই বৈষম্যের শিকার না ওই মন্ত্রীদের পারফরমেসেন্সর সমস্যা তা ভাবা দরকার। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশন আয়োজিত এই সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিলেটের মূল সমস্যা হলো কর্মসংস্থান নেই। তাই সবার লক্ষ্য থাকে দেশ ছেড়ে চলে যাওয়া। আমরা সিলেটে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা সিলেটে প্রবাসী ও দেশি বিনিয়োগ নিয়ে আসবো। এই সরকারের আমলে সিলেট একটি ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে। আইটি উদ্যেক্তাদের জন্য সরকার সহায়তা করবে। সিলেটে উৎপাদিত পণ্য পরিবহনে সহায়তা করা হবে। তিনি বলেন, সিলেট থেকে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়া চিরততে নির্মূল করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
02 May 2026

সিলেট বৈষম্যের শিকার, এই কথা আমি পুরোপুরি সমর্থন করি না: বাণিজ্যমন্ত্রী

Dainik Bangla Sangbad.Com