1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে

  • আপটেড সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

খুলনা প্রতিনিধি :সুন্দরবনে ১১ জেলে বনদস্যুদের কাছে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পরিবারের কাছে ফিরেছে। আজ রোববার (১০ মে) পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানা গেছে। দস্যুদের কাছে জিমি থাকা জেলেরা হলেন- ইয়াসিন হাওলাদার (২৩), শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের, রুবেল হাওলাদার (৩০), আলমগীর ফরাজী (৫০), বাদল হাওলাদার (৩৫),সজিব হাওলাদার (২৭), হাফিজুল (২২), ছগির (৩২), পাথরঘাটা এলাকার রুবেল (২৫), খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫), রাকিব (২৩) ও লুৎফর হাওলাদার (৩০)। বাড়িতে ফেরা এ সব জেলেরা বলেন, ৩ মে রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এই ১১ জেলেকে অপহরণ করে। পরে তাদের পায়ে শিকল পরিয়ে আটকে রাখে। অপহরণের তিন দিন পরে সুন্দরবনের আরেকটি ডাকাত দল শরিফ বাহিনীর সঙ্গে ডাকাত দল জাহাঙ্গীর বাহিনীর সংঘর্ষ হয়। পরে শরিফ বাহিনী ১১ জন জেলেকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সুন্দরবনের অজ্ঞাত একটি স্থানে বন্দি করে রাখে। বনদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়া জেলে রুবেল হাওলাদার বলেন, আমিসহ আরও ১০ জেলেকে ৩ মে রাতে সুন্দরবনের আলোর কোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ দাবি করে আমাদের শিকল দিয়ে বেঁধে রাখে। পরে ৫ মে জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে শরিফ বাহিনীর গোলাগুলি হয়। শরিফ বাহিনীর সঙ্গে পেরে না উঠে জাহাঙ্গীর বাহিনী সরে যায়। পরে শরীফ বাহিনী আমাদের জিম্মি করে সুন্দরবনের অন্য একটি অজ্ঞাত জায়গায় আটকে রাখে। ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে শরীফ বাহিনী আমাদের ১১ জেলেকে শুক্রবার ভোর রাতে ধানসাগর আড়ুয়াবয়ার নদীর মোহনায় নৌকায় করে ছেড়ে দেয়।রুবেল হাওলাদার আরও বলেন, তিন দিন আমাদের ওপর অনেক অত্যাচার করেছে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। নাম প্রকাশ না করা এক মহাজন বলেন, দস্যুরা প্রথমে প্রতিজনের এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা দাবি করে। অনেক বাগবিতণ্ডা ও দর কষাকষি করে প্রতিজনের ৭০ হাজার টাকা নিতে রাজি হয়। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পরে দস্যুরা জেলেদের ছেড়ে দেয়। আবারও বনে মাছ ধরতে গিয়ে বিপদে পড়তে পারে এই ভয়ে মুখ খুলতে চায় না জেলেরা। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, আমরা শুনেছি সুন্দরবনে দস্যু বাহিনীকে মুক্তিপণ দিয়ে ১১ জেলে ফিরেছে। কিন্তু কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 May 2026

সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে

Dainik Bangla Sangbad.Com