1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

নতুন লুকে হাজির নায়িকা পরীমণি

  • আপটেড সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বড় পর্দার চেয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত, আবার কখনো নিজের একান্ত ব্যক্তিগত সময়ের ছবি শেয়ার করে অনুরাগীদের নজর কাড়েন তিনি। এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন পরীমণি। যেখানে তাকে দেখা গেছে একদমই অন্যরকম, স্নিগ্ধ অথচ আবেদনময়ী অবতারে। শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাড় এবং গোধূলি বেলার মায়াবী সূর্যাস্ত। নীল জলরাশির কোল ঘেঁষে পরীমণি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন। পরীর পরনে রয়েছে হালকা রঙের একটি ফ্লোরাল প্রিন্টের শ্রাগ বা কভার-আপ, যা তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। কখনো তিনি পুলের ধারে বসে উদাস মনে সূর্যাস্ত দেখছেন, আবার কখনো চুলে হাত দিয়ে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবিতে তার পায়ের মেহেদির আলপনা এবং হাতের আংটি বাড়তি নজর কেড়েছে। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরীর রূপের বেশ প্রশংসা করেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন লিখেছেন, ‘রূপের রানী পরীমণি।’

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
11 May 2026

নতুন লুকে হাজির নায়িকা পরীমণি

Dainik Bangla Sangbad.Com