1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

নড়াইলে শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপটেড সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

নড়াইল প্রতিনিধি : দেশের সকল জেলায় আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়সহ জেলা ও উপজেলার সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, অশোক কুন্ডু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, সাবেক যুগ্ন সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কৃষকদল নেতা মোস্তফা কামাল মোস্তফা, মো. নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান. সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সানিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরেগরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
30 May 2026

নড়াইলে শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

Dainik Bangla Sangbad.Com