1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে হরিলুট: কাজ শেষ না হতেই সুরকি বেরোলো পৌনে ৩ কোটির রাস্তায়

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি গ্রামীণ সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। নিম্নমানের বিটুমিন ও সামগ্রী ব্যবহারের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কাজ শেষ না হতেই সড়কের এমন বেহাল দশায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকৌশল অফিস (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ‘খাইরাই-বঙ্গবীর হাদারপার জিসি সড়ক’-এর বঙ্গবীর হতে হাদারপার বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৮৭ লাখ টাকা। ‘মেসার্স হাবিব এন্ড সন্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান মূল কার্যাদেশ পেলেও সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন রুস্তুমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বর্তমানে প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বঙ্গবীর পয়েন্ট থেকে হাদারপার বাজারের পেট্রোল পাম্প পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এখনই কার্পেটিং উঠে গিয়ে ইটের সুরকি বেরিয়ে পড়েছে। বিশেষ করে রুস্তুমপুর কলেজের সামনে থেকে পাতনী ভার্ড স্কুলের সামন এবং ডোমবাড়ী মোড়া থেকে পেট্রোল পাম্প পর্যন্ত অংশের অবস্থা সবচেয়ে নাজুক। স্থানীয় অটোরিকশা চালক রহিম উদ্দিনসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজের শুরু থেকেই নিম্নমানের বিটুমিন ও খোয়া ব্যবহার করা হয়েছে। ঢালাই দেওয়ার কয়েকদিনের মধ্যেই তা উঠে যাচ্ছে। সরকারের এতগুলো টাকা খরচ করে আমাদের কোনো লাভ হলো না। বর্ষা শুরু হলে এই সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়বে।” স্থানীয় রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সড়কটি সংস্কারের নামে শুরু থেকেই নয়-ছয় হয়েছে। নিম্নমানের কাজের কারণে কাজ শেষ হওয়ার আগেই গর্ত তৈরি হচ্ছে। এই অনিয়মের জন্য ঠিকাদার এবং উপজেলা প্রকৌশল office উভয়ই দায়ী। আমি ইতিমধ্যে মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেছি।” কাজের অনিয়ম অস্বীকার করে সাব-ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন, “কাজে কোনো অনিয়ম হয়নি। বরং নির্ধারিত ১৫ মিলিমিটারের জায়গায় ১৭ মিলিমিটার কার্পেটিং করা হয়েছে।” কার্পেটিং ওঠার কারণ হিসেবে তিনি এক অদ্ভুত দাবি করে বলেন, “বৃষ্টির পানি ছাড়াও গরুর গোবর, চেনা (মূত্র) এবং সড়কের ওপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পড়া পানির কারণে কার্পেটিংয়ের এই অবস্থা হয়েছে।” তবে তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহমেদ বলেন, “ঠিকাদারের অবশ্যই গাফিলতি রয়েছে। বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে কাজ করায় কার্পেটিং উঠে গেছে। আমরা এখনো কাজের ফাইনাল বিল ছাড়িনি। ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।” গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
04 June 2026

গোয়াইনঘাটে সড়ক সংস্কারে হরিলুট: কাজ শেষ না হতেই সুরকি বেরোলো পৌনে ৩ কোটির রাস্তায়

Dainik Bangla Sangbad.Com