1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

মাদকের বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স: এসপি চাঁদপুর

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, যেখানে পুলিশ থাকবে, সেখানে মাদকে জড়িতরা থাকতে পারবে না। মাদকের বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স। পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মসজিদের ইমামদের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে বলানো এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করা হবে। গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতিবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদের বক্তব্যের মাধ্যমে জেলার সমসমায়কি সমস্যাগুলো উঠে এসেছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও সড়ক দুর্ঘটনা। গত ডিসেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত সড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এই সময় আটক করা হয়েছে ৩৮৭ জন কিশোর গ্যাং সদস্য। আর মে মাসে মাদক সংক্রান্ত মামলা হয়েছে ২১৮টি। এসপি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে হবে পরিবার থেকে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় থাকে, কী করে খোঁজ রাখতে হবে। তারপরেও পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধিসহ ব্যবস্থা গ্রহণ করবে। আর মাদকের ভয়াবহতা কমাতে কমিউনিটি পুলিশিং সক্রিয় করা হবে। এলাকা ভিত্তিক সচেতনতামূলক সভা হবে। যারা মাদক ছেড়ে আসবে তাদেরকে ধর্মীয় কাজে (তাবলিগ) লাগানো হবে। তার মাধ্যমে পরিবারের উপার্জন না হলেও যাতে খরচ না হয়। পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো জেলার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার কথা জানান। বিশেষ করে খুব শিগগিরই কমিউনিটি পুলিশিং কমিটি গঠন হবে। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মেদ, শাহাদাত হোসেন শান্ত, আল-ইমরান শোভন, কাদের পলাশ, মো. মাসুদ আলম, তালহা জুবায়ের, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ফরিদুল ইসলাম, এইচএম নিজাম, মনির হোসেন ও ইমতিয়াজ আহম্মেদ। সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে সভা করায় সকলের পক্ষে জেলা পুলিশকে ধন্যবাদ জানান প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, আমরা দেখেছি পুলিশ ঈদের আগে ও পরে যথেষ্ট আন্তরিক হয়ে কাজ করেছে। তারপরেও যে কোনো ঘটনার পর জনগণ পুলিশের পদক্ষেপ জানতে চায়। আমি মনে করি পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে। এক্ষেত্রে গণমাধ্যম সব ধরনের সহযোগিতা করবে। সভায় জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
04 June 2026

মাদকের বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ জিরো টলারেন্স: এসপি চাঁদপুর

Dainik Bangla Sangbad.Com