1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! দক্ষিণের ছবিতে অতিরিক্ত শরীর প্রদর্শন? কী মত অন্যদের?

  • আপটেড সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘দক্ষিণের ছবিতে মহিলাদের শরীরই প্রাধান্য পায়’, এমন প্রতিক্রিয়াও দেখা গিয়েছে জাহ্নবীর। বিষয়টি নিয়ে মুখ খুলছেন অন্য অভিনেতারাও। ‘পিদ্দী’ ছবিতে চরিত্রের থেকে গুরুত্ব পাচ্ছে তাঁর শরীর। জাহ্নবী কপূরের অনুরাগীরা এই অভিযোগ তুলছিলেন। অভিনেত্রী নিজেও যে সেটাই মনে করেন, তা প্রকাশ্যে এসেছে তাঁর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হওয়ার পরে। ক্যামেরার মাধ্যমে তাঁকে যে ভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট জাহ্নবী। ‘দক্ষিণের ছবিতে মহিলাদের শরীরই প্রাধান্য পায়’, এমন প্রতিক্রিয়াও দেখা গিয়েছে জাহ্নবীর। বিষয়টি নিয়ে মুখ খুলছেন অন্য অভিনেতারাও। ৮০-র দশকের অভিনেত্রী অনু অগরওয়ালও ‘পিদ্দী’ নিয়ে মুখ খুলেছেন। এই বিতর্ক তাঁকে নিজের এক সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়েছে। অনু ইনস্টাগ্রামে লিখেছেন, “এক জন মহিলাকে কী ভাবে পর্দায় তুলে ধরা হবে, সেই বিষয়ে আজকের দর্শক সরব হন। তাই আজকের দর্শকের জন্য করতালি দিতে ইচ্ছে করে। তবে সব দায়িত্ব শুধু দর্শকের নয়, নির্মাতাদেরও নয়। অভিনেতাদেরও কিছু দায়িত্ব আছে।”অনু তাঁর পোস্টে আরও লেখেন, “৩০ বছর আগে ‘আশিকী’ মুক্তির পরে আমি একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। ছবির চুক্তিতে সই করার আগে আমি চিত্রনাট্য ভাল করে পড়ে নিতাম। মহিলাদের পণ্যের মতো করে দেখানো নিয়ম হয়ে গিয়েছিল। আমি সেই নিয়মের বিরোধিতা করেছিলাম। এই কারণেই আমি অভিনয় থেকে ক্রমশ দূরে সরে যাই।” তাই এই যুগের অভিনেত্রীদেরও আগে ছবির গল্প ভাল করে জানার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। প্রয়োজনে ‘না’ বলার ক্ষমতা রাখতে হবে, এও বলেছেন অনু। কন্নড় অভিনেত্রী আশিকা রঙ্গনাথও জাহ্নবীর পক্ষ নিয়েছেন। অনেকেই জাহ্নবীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের উদ্দেশে আশিকা বলেছেন, “অভিনেত্রীকে দোষারোপ করবেন না। যে নির্মাতারা ভাবেন, শরীর প্রদর্শনে টিকিট বেশি বিক্রি হবে, তাঁদের দোষ দিন। বড় মাপের ছবিতে কাজ করে ব়়ড় সংখ্যক মানুষের কাছে পৌঁছোতে চান অভিনেতারা। কোনও অভিনেত্রীর যদি মনে হয়, তাঁর চরিত্রের কোনও গুরুত্বই নেই, তা হলে সেই দোষ নির্মাতাদের।” দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনেনও মুখ খুলেছেন। তিনি দক্ষিণের চলচ্চিত্র জগতের পক্ষে। তাঁর বক্তব্য, “চলচ্চিত্রের পুরোমাত্রায় বাণিজ্যিকীকরণ হওয়ার ফলে এই সমস্যা তৈরি হয়েছে।” অভিনেতাদেরও নিজেদের চারপাশে গণ্ডি কেটে রাখা উচিত বলে মত তাঁর। তিনি বলেছেন, “যিনি অভিনয় করছেন, তাঁর কোনও কিছু নিয়ে অস্বস্তি হল, সেটা বলার যেন ক্ষমতা থাকে।” তবে এখানেই শেষ নয়। জাহ্নবীকে কটাক্ষও করেছেন নিত্যা। বছরের পর বছর ধরে একই রকমের ছবি করার পরে হঠাৎ প্রতিবাদ করলে কেউ গুরুত্ব দেয় না। এই বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি জাহ্নবী নিজে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
07 June 2026

ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! দক্ষিণের ছবিতে অতিরিক্ত শরীর প্রদর্শন? কী মত অন্যদের?

Dainik Bangla Sangbad.Com