1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

নিজের সমালোচনার জবাব দিলেন শিল্পা

  • আপটেড সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শিল্পা শিন্ডে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী স্বীকার করেছেন— ২০১৬ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ভাভিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তার এই স্বীকারোক্তির পর সামাজিক মাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এর পাশাপাশি তার বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ এবং গ্রেফতারের দাবিও উঠেছে।তবে এ সমালোচনায় বিচলিত নন অভিনেত্রী শিল্পা শিন্ডে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী। তিনি বলেছেন, মানুষ তার সম্পর্কে যা খুশি বলতে পারেন এবং যা ইচ্ছা করতে পারেন। তবে তাতে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে তাকে একতরফাভাবে বিচার করা হয়েছে এবং অনেকেই পুরো ঘটনার বাস্তবতা না জেনেই মন্তব্য করছেন। শিল্পা বলেন, ‘ভাভিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকটি ছাড়ার সময় তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। সেই সময় তাকে এমন কিছু চুক্তিসই করতে বলা হয়েছিল, যা তার পেশাগত জীবনের জন্য ক্ষতিকর হতে পারত। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় তিনি নিজেকে অসহায় ও একা অনুভব করেন। সেই হতাশা থেকেই তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে স্বীকার করেন। এদিকে অভিনেত্রীর এ বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা সমালোচনা শুরু হয়েছে। তাদের মতে, মিথ্যা যৌন হেনস্তার অভিযোগ প্রকৃত ভুক্তভোগীকে ন্যায়বিচারের সংগ্রামকে দুর্বল করে দেয়। এ ছাড়া সমাজে এমন অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে। সংগঠন অল ইন্ডিয়া সিন ওয়ার্কারস অ্যাসোসিয়েশনও শিল্পার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
07 June 2026

নিজের সমালোচনার জবাব দিলেন শিল্পা

Dainik Bangla Sangbad.Com