1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

  • আপটেড সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

বিনোদন ডেস্ক:  বেশ কিছুদিন যাবত অভিনয়ে অনিয়মিত ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে ব্যস্ততা আগের মতো না থাকলেও প্রচারণামূলক কাজে ঠিকই সরব তিনি। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়েও থাকেন আলোচনায়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ফের আলোচনায় তিনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছেন তিনি। অভিনেত্রীর শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ দেখা গেছে। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। ছবির ক্যাপশনে জানিয়েছেন, পরনের শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের অনেকেই তার সাজের প্রশংসা করছেন। কেউ কেউ সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচাও দিচ্ছেন। অনেকেই আবার এই ঘটনাকে ইঙ্গিত করে অপুকে সান্ত্বনা দেওয়ার সুরে মন্তব্য করছেন, তাকে শুভকামনা জানাচ্ছেন। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। এর মধ্যে আব্রাহাম খান জয় শাকিব-অপু দম্পতির সন্তান।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
07 June 2026

একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

Dainik Bangla Sangbad.Com