1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

  • আপটেড সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

জামালপুর প্রতিনিধি :  জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের দিকে উপজেলার ইটাইল এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লিমন নরুন্দি নয়াপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৭ জুন) সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে বসে থাকা অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে ওই দুই পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বাবুকে জীবিত উদ্ধার করতে পারলেও লিমন নদীর স্রোতে নিখোঁজ হয়ে যান। পরে খবর পেয়ে ঘটনার পরদিন গত সোমবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১১ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও লিমনের কোনো সন্ধান পায়নি। পরে বুধবার দুপুরের দিকে ইটাইল এলাকায় লিমনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। লিমনের বাবা আব্দুল জলিল বলেন, আমার ছেলে অনেক ভীতু। আমার ছেলে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। ও পুলিশ দেখে ভয় পেয়েই নদীতে ঝাঁপ দিয়েছিল। লিমন খুব ভালো সাঁতারও পারতো না। আমি আমার ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।এ বিষয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, আমি সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 June 2026

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৩৬ ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

Dainik Bangla Sangbad.Com