1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

“নেপথ্যে টিআই শাহাব ও এসপির ‘গাজীপুর কানেকশন”
সিলেটে ট্রাফিক পুলিশের ‘ভুয়া রশীদ’ সিন্ডিকেট

  • আপটেড সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :  জুলাই বিপ্লবের পর সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর দাবি করা হলেও সিলেট জেলায় উল্টো চিত্র দেখা গেছে। সরকারি কোষাগারে রাজস্ব জমার পরিবর্তে ‘ভুয়া রশীদ’ তৈরি করে পরিবহণ খাত থেকে দৈনিক লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা ট্রাফিক পুলিশের একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। আর এই পুরো চাঁদাবাজি চক্রের নেতৃত্ব দিচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহাব উদ্দিন আহমদ, যার পেছনে জেলা পুলিশ সুপারের (এসপি) পরোক্ষ আশ্রয় রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, সিলেট জেলায় কর্মরত ১৮ জন সার্জেন্ট ও টিএসআই-কে দৈনিক ১০ হাজার টাকা করে আদায়ের ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন টিআই শাহাব উদ্দিন। মামলার ভয় ও হয়রানির মুখে ফেলে জেলার বিভিন্ন পরিবহণ থেকে দৈনিক গড়ে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির যে সংস্কৃতি ছিল, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তা সাময়িকভাবে বন্ধ হয়। ট্রাফিক সেক্টরে হাতের লেখার পরিবর্তে অনলাইন মামলার বিধান চালু হলেও সিলেট জেলা ট্রাফিক পুলিশ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে। সূত্রমতে, জেলা ট্রাফিক পুলিশ নিজেরাই একটি জরিমানার বুক (রশীদ বই) তৈরি করে তা সার্জেন্টদের সরবরাহ করেছে। দিনশেষে কোন সার্জেন্ট ভুয়া রশীদের মাধ্যমে কত টাকা কালেকশন করলেন, সেই হিসাব হোয়াটসঅ্যাপ (ডযধঃংঅঢ়ঢ়)-এর মাধ্যমে টিআই শাহাব উদ্দিনকে পাঠাতে হয়। কালেকশন কম হলে সংশ্লিষ্ট সার্জেন্টদের তিরস্কারের শিকার হতে হয়। এমনকি প্রতিদিন সকালে টিআই-এর ‘মুন্সি’ (সহকারী) মেসেজ পাঠিয়ে সার্জেন্টদের টার্গেটের কথা স্মরণ করিয়ে দেন। এই কালেকশন তদারকির জন্য সার্জেন্টদের পেছনে নিজস্ব লোকও লেলিয়ে রেখেছেন টিআই। অনুসন্ধানে আরও জানা গেছে, সিলেট জেলায় পদায়নের আগে বর্তমান পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো: যাবের সাদেক ছিলেন গাজীপুরের এসপি। সেই সময় টিআই শাহাব উদ্দিন ও তার অনুগত দলবলও গাজীপুরে কর্মরত ছিলেন। এসপি সিলেটে বদলি হয়ে আসার পরপরই এই চক্রটিকে নিজের অধীনে সিলেটে নিয়ে আসেন। এরপর থেকেই সিলেটে শুরু হয় ‘গাজীপুর মডেল’-এর হরিলুট। অভ্যন্তরীণ সূত্রের দাবি: মাস শেষে এই খাত থেকে আদায়কৃত টাকার প্রায় অর্ধেক (আনুমানিক ২০ লক্ষ টাকা) পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকের হাতে সরাসরি পৌঁছে দেন টিআই শাহাব উদ্দিন। সিলেটের একাধিক পরিবহণ শ্রমিক সমিতির নেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, জেলার ফেঞ্চুগঞ্জ থেকে শুরু করে জকিগঞ্জ পর্যন্ত প্রতিটি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি আটকে চাঁদা নিচ্ছেন সার্জেন্টরা। কাগজপত্র সঠিক থাকার পরও নানা অজুহাতে টাকা দাবি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সার্জেন্ট জানান, তারা চাকরি বাঁচানোর তাগিদে এই অবৈধ কাজ করতে বাধ্য হচ্ছেন। শুধু সার্জেন্টরাই নন, কালেকশন বাড়াতে টিআই শাহাব উদ্দিন তার বিশ্বস্ত সহযোগী সার্জেন্ট দিনার আলী মুন্সীকে নিয়ে নিজে বিভিন্ন উপজেলা শহরে অভিযানে নামেন। গত ৯ জুন জকিগঞ্জে কোনো প্রকার সরকারি মামলা না দিয়ে, যানবাহন আটকে রেখে ৮৫ হাজার টাকা নগদ আদায় করে গাড়ি ছেড়ে দেওয়া হয় বলে প্রমাণ মিলেছে। প্রতিবেদনে উল্লিখিত দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন: “৫ আগস্টের পর সিলেটে যানবাহনের বিরুদ্ধে মামলা বন্ধ ছিল। আমি যোগদানের পর তা আবার চালু করেছি। অনলাইনের পরিবর্তে হাতে লিখে ভুয়া রশীদ দিয়ে টাকা তোলার বিষয়টি আমার জানা নেই। তবে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে বিষয়টি নিয়ে কথা বললে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
10 June 2026

সিলেটে ট্রাফিক পুলিশের ‘ভুয়া রশীদ’ সিন্ডিকেট

Dainik Bangla Sangbad.Com