1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক : ট্রাম্প

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত

স্টাফ রির্পোটার: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, মার্কিন বাহিনী দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে।যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং এর নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি বৃহৎ মাত্রার হামলা পরিচালনা করেছে। মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে।তিনি আরও বলেন, ‘ অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।’ট্রাম্প আরও জানান, তিনি স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি বড়দিন ও নববর্ষ উপলক্ষে দুই সপ্তাহের ছুটি কাটাচ্ছেন।নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অভিযানের প্রশংসা করে বলেছেন, ‘অনেক ভালো পরিকল্পনা এবং অনেক মহান সৈন্য ও মানুষ এতে যুক্ত ছিলেন।’বামপন্থী নেতা মাদুরো ও তার দেশের তেল রপ্তানিনির্ভর অর্থনীতির ওপর কয়েক মাস ধরে ক্রমবর্ধমান মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপের পর ট্রাম্পের এই চাঞ্চল্যকর ঘোষণা আসে। ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য পদত্যাগ করাই বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে তিনি বলেছিলেন, ভেনেজুয়েলার এই নেতার দিন ফুরিয়ে এসেছে।মাদুরো আটক হওয়ার দাবি আসে এমন এক সময়, যখন মাত্র দুই দিন আগে মাদুরো ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং মাদক পাচার ও অবৈধ অভিবাসন দমনে সহযোগিতার প্রস্তাব দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com