1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

বিয়ে ঠিক হওয়ার পর ধর্ষণ, বিয়ে করতে অস্বীকার করায় মামলা-গ্রেপ্তার

  • আপটেড সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

স্টাফ রির্পোটার: গাইবান্ধায় পারিবারিকভাবে দুই পক্ষের সম্মতিতে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর হবু বধূকে একাধিকবার ধর্ষণ করে উজ্জ্বল মিয়া (২৫) নামের এক যুবক। কিন্তু এ ঘটনার পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। পরে সেই মামলায় অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৩ জুন) দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ৬ জুন গাইবান্ধা সদর থানায় ধর্ষণের মামলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপোক্ত হয়। সেই সুযোগ নিয়ে অভিযুক্ত উজ্জ্বল তরুণীকে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ গত ২৭ মে উজ্জ্বল তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে নানা বাহানায় বিয়ে করতে অস্বীকৃতি জানায় ওই যুবক। পরে এ ঘটনায় ৭ জুন ভুক্তভোগী ওই তরুণীর মা বাদী হয়ে ওই যুবককে একমাত্র আসামি করে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) একটি মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মামলার পর গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয় আসামি উজ্জল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আত্মগোপনে থাকা উজ্জ্বলকে গ্রেপ্তার করে গাইবান্ধার র‌্যাব-১৩। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় ৭ জুন একটি মামলা হয়। মামলায় একমাত্র আসামি করা হয় অভিযুক্তকে। র‌্যাব আসামিকে গ্রেপ্তার করে আমাদেরকে দেয়। পরে আমরা আদালতে পাঠিয়েছি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
13 June 2026

বিয়ে ঠিক হওয়ার পর ধর্ষণ, বিয়ে করতে অস্বীকার করায় মামলা-গ্রেপ্তার

Dainik Bangla Sangbad.Com