1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ব্রাহ্মণবাড়িয়ায হজ যাত্রীর লাগেজ হারানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • আপটেড সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম কসবা হজ কাফেলার মাধ্যমে ওমরা পালনে সৌদি যান। ওমরা শেষে দেশে ফেরার পথে তার একটি লাগেজ হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সঙ্গে হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা হয়। গত ১১ জুন সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মোবাইল ফোনের মাধ্যমে দুই গ্রামের লোকজন নিজেদের অনুসারীদের জড়ো করলে বিরোধটি বড় আকার ধারণ করে। শনিবার সকাল থেকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপুর ১টার দিলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলেও দুই পক্ষই মারামারি করেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমিন সুলতানা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
13 June 2026

ব্রাহ্মণবাড়িয়ায হজ যাত্রীর লাগেজ হারানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

Dainik Bangla Sangbad.Com