1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: বগুড়া-৬ আসনের পর এবার ঢাকা-১৭ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিধি মোতাবেক বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামানসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া বিভিন্ন কারণে সাত জনের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণাকালে তারেক রহমানের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।এর আগে আজ সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। এই ঘোষণার ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই দু’টি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল (৪ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com