1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

কানাইঘাট অ্যাসোসিয়েশন অব টরন্টোর প্রথম বার্ষিক বনভোজন ও পিকনিক উৎসব অনুষ্ঠিত

  • আপটেড সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পঠিত

আব্দুল মুনিব মামুন, টরন্টো (কানাডা): সিলেট জেলার কানাইঘাট অ্যাসোসিয়েশন অব টরন্টোর প্রথম বার্ষিক বনভোজন ও পিকনিক উৎসব আনন্দঘন, উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে টরন্টোর উডবাইন বিচ-সংলগ্ন কিউ গার্ডেন পার্কে আজ ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন কানাডার সাউথ ইস্ট এলাকার এমপিপি প্রার্থী তানভীর নেওয়াজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, প্রচার সম্পাদক আল আমিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। স্বল্প সময়ের বৃষ্টি এলেও আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় কোনো কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি। অস্থায়ী স্টল ও রেইনকোটের ব্যবস্থার কারণে বৃষ্টির মাঝেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি। দিনব্যাপী আয়োজনে ছিল মিনি ফুটবল, গোল প্রতিযোগিতা, হাড়ি ভাঙা, শিশু ও নারীদের জন্য বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় ম্যাজিক শো।

দুপুরে অংশগ্রহণকারীদের জন্য সুশৃঙ্খলভাবে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। খাবার পরিবেশন ছিল সারিবদ্ধ ও সুশৃঙ্খল, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ নাহিদ আহমেদ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম। সমাপনী বক্তব্যে সভাপতি কামরুল ইসলাম আয়োজনে সহযোগিতাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এবং আরও বেশি প্রবাসী পরিবারকে সম্পৃক্ত করে এ বনভোজন ও পিকনিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রবাসীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে কানাইঘাট অ্যাসোসিয়েশন অব টরন্টো আগামী দিনেও জনকল্যাণমূলক ও মিলনমেলা আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ আয়োজন টরন্টোতে বসবাসরত কানাইঘাটের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
24 August 2026

কানাইঘাট অ্যাসোসিয়েশন অব টরন্টোর প্রথম বার্ষিক বনভোজন ও পিকনিক উৎসব অনুষ্ঠিত

Dainik Bangla Sangbad.Com