দেশ থেকে বিদেশে: শরতের থালায় নানা দেশের স্বাদ

দৈনিক বাংলা সংবাদ
প্রকাশিত 02 September, Wednesday, 2026 22:04:05
দেশ থেকে বিদেশে: শরতের থালায় নানা দেশের স্বাদ

ফিচার: শরৎ আসা মানেই দেশে তালের বড়া, পায়েস ও পিঠা-পায়েসের সুবাস ছড়ানো এবং আমড়া, কামরাঙ্গা, জাম্বুরার মতো ফলের সমারোহ। সেই সঙ্গে ইলিশ ভাজা, সরিষা ইলিশ কিংবা নানা পদের দেশি সবজি যেন এই ঋতুর চেনা রূপ। তবে শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে শরতের আগমনে ঘটে বৈচিত্র্যময় সব খাবারের মহোৎসব। এশিয়ায়Mid-Autumn উৎসবকে ঘিরে চীন, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে তৈরি হয় সুস্বাদু মুনকেক, যার ভেতরে থাকে মিষ্টি কিংবা নোনতা নানান পুর। দক্ষিণ কোরিয়ায় এই সময় নীল কাঁকড়া, জাম্বো চিংড়ি ও গিজার্ড শ্যাডের মতো সামুদ্রিক খাবারের ধুম পড়ে যায়। অন্যদিকে জাপানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যায় ‘শিনমাই’ নামের নতুন চালের ভাত, যা মিষ্টি চেস্টনাট ও মাশরুমের সঙ্গে পরিবেশন করা হয়। পশ্চিমা দেশগুলোতেও শরতের খাবার বেশ নজরকাড়া। যুক্তরাষ্ট্রে পাকা আপেল তুলে তা দিয়ে অ্যাপল সিডার ডোনাট ও পুডিং তৈরি করা হয়। মেক্সিকোতে পোবলানো মরিচে মাংস ও ফলের কিমা পুরে দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী ‘চিলিস এন নোগাদা’, যা দেখতে দেশটির পতাকার রঙের মতো। ফ্রান্সে এ সময় জনপ্রিয় রেড ওয়াইনে রান্না করা গরুর মাংসের স্টু ‘বোফ বুরগিনিওঁ’। রাশিয়াতে বনের তাজা মাশরুম দিয়ে খরগোশের মাংসের পরিজ বা সালাদ খাওয়ার রেওয়াজ রয়েছে এবং জার্মানিতে কৃমি-ক্রিম মিশিয়ে তৈরি হালকা গরম কুমড়ার স্যুপ দিয়ে শরৎকে স্বাগত জানানো হয়।

Su Mo Tu We Th Fr Sa
02 September 2026

দেশ থেকে বিদেশে: শরতের থালায় নানা দেশের স্বাদ

বিস্তারিত কমেন্টে