1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

অস্ট্রেলিয়া জয় দিয়ে রাঙাতে চায় খাজার বিদায়ী টেস্ট

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পঠিত

স্টাফ রির্পোটার: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অসি ওপেনার উসমান খাজা। তাই খাজার বিদায়কে জয় দিয়ে রাঙাতে চায় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে অসিরা। সিরিজ হারলেও, শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সফরের ইতি টানতে চায় ইংল্যান্ড।পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে ৮ উইকেটের একই ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্ট ৮২ রানে জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় নিশ্চিত করে অসিরা। মেলবোর্নে চতুর্থ টেস্ট দুই দিনে ৪ উইকেটে জিতে সিরিজে ব্যবধান কমায় ইংল্যান্ড।সিরিজের শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার খাজা। গতকাল অবসরের ঘোষণা দেন তিনি। খাজার বিদায়ী টেস্ট জয় দিয়ে রাঙাতে চায় অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘দীর্ঘদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে খাজা। টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিল সে। সিডনি টেস্ট দিয়ে ক্যারিয়ারের ইতি টানবে খাজা। তার বিদায়কে স্মরণীয় করে চাই আমরা। এজন্য শেষ টেস্টে জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না।’জয় দিয়ে এবারের অ্যাশেজ শেষ করতে চায় ইংল্যান্ডও। সিডনি টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানালেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি। তিনি বলেন, ‘আমাদের দলের মূলমন্ত্রই হলো, প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করা। শেষ টেস্টেও আমরা আগ্রাসী ক্রিকেট খেলব। জয় দিয়ে সিরিজ শেষ করাই আমাদের মূল লক্ষ্য। চতুর্থ টেস্টে আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, তার চেয়ে আরও ভালো খেলতে চাই এবং অস্ট্রেলিয়াকে চাপে রাখতে চাই।’মেলবোর্নে চতুর্থ টেস্ট দুই দিনে শেষ হওয়ায়, সেখানকার উইকেটকে ‘অসন্তোষজনক’ বলছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনকি ১টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) উইকেট নিয়ে আশাবাদী কিউরেটর অ্যাডাম লুইস। তিনি বলেন, ‘তিন দিন আগে উইকেটে সবুজ আভা দেখা না গেলে, সেটা উদ্বেগের বিষয়। তখন এমন উইকেট থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবে বোলাররাই। আমরা এখন উইকেটে সবুজ আভা দেখছি, তাতে আমি সত্যিই স্বাচ্ছন্দ্য বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে রোদ ছিল। আগামীকাল আরও রোদ থাকবে। এতে উইকেটের সবুজতা কমে যাবে। এই মুহূর্তে পিচ নিয়ে আমরা সত্যিই খুশি। আমরা উইকেট ভালো দেখছি।’

ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ ও জশ টাং।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডোগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

অস্ট্রেলিয়া জয় দিয়ে রাঙাতে চায় খাজার বিদায়ী টেস্ট

Dainik Bangla Sangbad.Com