1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত

স্টাফ রির্পোটার: টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পায়। এটিই ছিল এ তারকা জুটির শেষ সিনেমা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যাবে না—সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটিই ছিল গুঞ্জন। কিন্তু নেটিজেনদের সেসব ধারণা মিথ্যে হতে চলেছে। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর।এর মধ্যেই বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই দুটি সিনেমা। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গাঙ্গুলির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে তুমুল বিতর্ক। সেসব বিতর্ক পার করেই ২০২৬-এ আবার জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। চলতি বছর পূজাতেই নাকি মুক্তি পাবে সেই সিনেমা।‘ধূমকেতু’ সিনেমার প্রচার ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরোনো সিনেমার গানে আবার একসঙ্গে নেচেছিলেন তারা। পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন এ তারকা জুটি। কিন্তু সিনেমা মুক্তি পেতেই আবার দূরত্ব তৈরি হয় সাবেক এ জুটির।সামাজিক মাধ্যমে দুজনেরই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বাকবিতণ্ডা চলেছিল। সেই বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর আবার জুটি বাঁধার রাস্তায়।আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো অজানা।ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
03 January 2026

ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

Dainik Bangla Sangbad.Com