1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

‘হাওয়ার’ চেয়েও চ্যালেঞ্জিং কাজে তুষি

  • আপটেড সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রির্পোটার: এ সময়ের জনপ্রিয় মুখ ঢালিউড অভিনেত্রী নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর, যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ‘হাওয়ার’ চেয়েও চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। ট্রেলারটি প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হবে বলে অনেকে আশা করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাওয়াখ্যাত অভিনেত্রী নাজিফা তুষি।নতুন বছরেও অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার চেয়ে কাজের মানের দিকে বেশি গুরুত্ব দিয়ে আসছেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজের ধরনের তুলনা করার কারণে প্রায়ই আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক অভিনয়শিল্পীকে।তিনি বলেন, আর্থিক চাপ এলেও তিনি তার নীতিতে অটল থাকেন। চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটি মেনেই চলতে হয়।তুষি বলেন, আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি— শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে।আগামী কাজের পরিকল্পনা সম্পর্কে অভিনেত্রী বলেন, গত বছর সম্পন্ন হওয়া কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। বর্তমানে সেগুলোর দিকেই বেশি মনোযোগ তার। এ ছাড়া ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। তুষি বলেন, ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং এবং একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এর পাশাপাশি আরও একটি নতুন কাজের প্রস্তুতিও বর্তমানে প্রক্রিয়াধীন। সব মিলিয়ে চলতি বছরটি কাজের মধ্যেই কাটাতে চান বলে জানান এ অভিনেত্রী।অভিনেত্রী বলেন, আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটির প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী বলে জানান তুষি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com