1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

গাজীপুরে জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : পৌষ-সংক্রান্তির শেষ দিনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে এবারও বসেছে জামাই মেলা। অনেকেই এটাকে মাছের মেলা বলে থাকেন। মেলা দেখতে এলাকাজুড়ে ঢল নেমেছে মানুষের। গাজীপুর জেলাসহ আশপাশের জেলা থেকেও মানুষ এসে ভিড় জমিয়েছে মেলায়। বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিনে দেখা গেছে, কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে দিগন্তজোড়া ফসলের মাঠের মাঝখানে বসেছে এই মেলা। সকাল থেকে শুরু হওয়া এই মেলা জমে ওঠে দুপুর গড়াতেই। এ অঞ্চলের লোকমুখে প্রচলিত রয়েছে, মেলা উপলক্ষ্যে আশপাশের গ্রামের মেয়ের জামাইরা আসেন শ্বশুরবাড়ি। পরে জামাই-শ্বশুর মিলে মেলায় গিয়ে প্রতিযোগিতা করে মাছ কিনে থাকেন। মেলা উপলক্ষ্যে প্রতিবছর সারাদেশ থেকে বিক্রেতারা এখানে বড় বড় রুই, কাতলা, বোয়াল, চিতল ও সামুদ্রিক অন্তত ৩০ প্রজাতির মাছ নিয়ে আসেন। মাছ ছাড়াও বিভিন্ন খাবারের দোকান, আসবাবপত্র, মনিহারি, খেলনা ও মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় আগত মাছ বিক্রেতা নজরুল জানান, ঐতিহ্যের কারণে বিনিরাইলের মাছের মেলায় কেনার চেয়ে দেখতে আসা মানুষের ভিড় বেশি। তবে বিক্রিও হয় অনেক। আমরা শুধু লাভের আশায় আসি না, এটা আমাদের কাছে একটা আনন্দের দিন। মাছ কিনতে আসা গ্রামের জামাই ইকবাল চৌধুরী বলেন, মূলত বছরের এই দিনটাতে অনেক ব্যস্ততা কাটিয়ে শ্বশুরবাড়ি আসি মেলা উপলক্ষ্যে। শ্বশুরের সাথে প্রতিযোগিতা করে মাছ কিনি। এছাড়াও মিষ্টি, বিভিন্ন মুখরোচক খাবার কিনে হৈ-হুল্লোড় করে বাড়ি ফিরে যাই। স্থানীরা বলেন, একে অপরের সাথে ভালো সম্পর্ক স্থাপন হওয়া ও আনন্দ উল্লাস করতে প্রতি বছর এ মেলায় যোগ দেন তারা। এখানে বেচাকেনাকে মুখ্য মনে করেন না বলেও জানান বিক্রেতারা। আয়োজক কমিটি জানায়, শুরুতে মেলাটি অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে। এটি অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবের আয়োজন করা হতো। প্রায় আড়াইশ বছর ধরে মেলাটির আয়োজন হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এ মেলাটি একটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাই বেড়েছে মেলার পরিধিও। এখানে শুধু মাছ নয়, এ মেলাকে কেন্দ্র করে বস্ত্র, হস্ত, চারু-কারু, প্রসাধনী, ফার্নিচার, খেলনা, তৈজসপত্র, মিষ্টি ও কুটির শিল্পের নানা পণ্যের স্টল বসে। মেলাকে ঘিরে বিনিরাইলের পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিরাজ করে উৎসবের আমেজ। মেলা উপলক্ষ্যে মেয়ে-জামাইকে দাওয়াত করে আনা এই এলাকার মানুষের রীতিতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

গাজীপুরে জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা

Dainik Bangla Sangbad.Com