1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

জেফার-রাফসান কেন আলোচনায়?

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

বিনোদন ডেস্ক : সংগীতাঙ্গনের প্রিয় মুখ জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব বিয়ে করেছেন। যে সম্পর্ককে এতদিন কেবল ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই প্রেমই এবার পেয়েছে পরিণয়। দীর্ঘদিনের লুকোচুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা আর ভক্তদের হাজারো প্রশ্নের অবসান হয়েছে। অবশেষে গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে। ২০২৩ সালের ৯ নভেম্বর রাফসান সাবাব হুট করেই নিজের ফেসবুক হ্যান্ডেলে স্ত্রী সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের খবর জানান। তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেও সেই সময় স্ত্রী এশা পাল্টা দাবি করেছিলেন- তিনি বিচ্ছেদ চাননি। এরপর থেকেই নেটিজেনদের আঙুল ওঠে সংগীতশিল্পী জেফার রহমানের দিকে। গুঞ্জন রটে, জেফারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ফাটল ধরেছে রাফসানের সাজানো সংসারে। বিচ্ছেদের ঘোষণা আসার পর থেকেই রাফসান ও জেফারকে প্রায়ই দেশের বাইরে একসঙ্গে দেখা গেছে।
বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপের ভেতরে তাদের একান্ত সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই সময় এই জুটির কেউ-ই মুখ খোলেননি; বরং বিষয়টি নিয়ে রীতিমতো ‘মুখে কুলুপ’ এঁটেছিলেন তারা।
ভক্ত-অনুরাগীদের রসিকতা হোক কিংবা সমালোচনা রাফসান-জেফারকে নিয়ে আলোচনার রসদ কখনও ফুরোয়নি। দুই বছর ধরে চলা নানা বিতর্ক আর ব্যাখ্যার পর অবশেষে বিষয়টি স্পষ্ট হয়েছে। যে প্রেমকে এতদিন অস্বীকার করা হয়েছে, সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

জেফার-রাফসান কেন আলোচনায়?

Dainik Bangla Sangbad.Com