1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ১৫ হাজার ভোটার

  • আপটেড সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৪১০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং দুই হাজার ৩৯৫ জন নারী ভোটার। তবে এসব ভোটারদের মধ্যে এখনও অনুমোদন পায়নি ৩৪৩ জন ভোটার। বুধবার (১৪ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ সময়ের আলোকে এ তথ্য জানান। উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট নিবন্ধিত হয়েছেন চার হাজার ৩১৬। এরমধ্যে পুরুষ তিন হাজার ৬৬ জন, নারী ভোটার ৭১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় ৭৫ জন। হবিগঞ্জ-২ আসনে মোট নিবন্ধিত হয়েছেন দুই হাজার ৮৪৯জন। এরমধ্যে পুরুষ দুই হাজার ৫৭৮ জন, মহিলা ২৭১ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছেন ৪৭ জন ভোটার। এছাড়া হবিগঞ্জ-৩ মোট নিবন্ধিত হয়েছেন তিন হাজার ২৬৬ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৭৯৯ জন, নারী ৪৬৭ এবং অনুমোদনের অপেক্ষায় আছেন ৮০ জন ভোটার। হবিগঞ্জ-৪ আসনে মোট নিবন্ধিত হয়েছেন চার হাজার ৯৭৯ জন। এরমধ্যে পুরুষ চার হাজার ৩২ জন, নারী ৯৪৭ জন এবং অনুমোদনের অপেক্ষায় ১৪১ জন ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, একজন নিবন্ধিত ভোটার ডাকযোগে ব্যালট পেপার পাবেন। ব্যালট পূরণের মাধ্যমে ভোটকেন্দ্রে উপস্থিত না থেকেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের করতে পারবেন। বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী, সরকারি কর্মকর্তা বা জরুরি অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য এটি সুবিধাজনক পদ্ধতি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। তিনি আরও জানান, আসনভিত্তিক প্রার্থীর তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ১২ ফেব্রুয়ারি আগে ভোট দিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ব্যালট ফেরত পাঠাতে হবে। এরপর পাঠালে ভোট গণনায় যুক্ত করা হবে না। জানা যায়, হবিগঞ্জ জেলায় ২৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরবর্তীতে সবাই নির্বাচন কমিশনে আপিল করলে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে। হবিগঞ্জ জেলায় মোট ভোটারের সংখ্যা ১৮লাখ ৩৩ হাজার ৯৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা নয় লাখ ২৮হাজার ৬৯৬ জন, নারী ভোটার সংখ্যা নয় লাখ পাঁচ হাজার ২৪২ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা ২৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪৭টি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
14 January 2026

হবিগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাড়ে ১৫ হাজার ভোটার

Dainik Bangla Sangbad.Com