1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
অদৃশ্য শক্তির ইশারায় চলছে অপরাধের সাম্রাজ্য: গডফাদারদের ধরতে সরকারের কঠোর বার্তা গাজীপুরে ৫ খুনের ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমীর মৃত্যু অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন বর্তমান সরকারের যথাযথ উদ্যোগ বেলালের মাথা বিচ্ছিন্ন করে কাটা হয় চুল, দেহ খণ্ড খণ্ড করে মাটিচাপা বরিশালে মাদক ব্যবসা, হানিট্র্যাপ, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধে নারীদের সম্পৃক্ততা আগের তুলনায় বেড়েছে আ’লীগের গুম-খুনের শিকার ২২৭৬ বিএনপি কর্মী: তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সুন্দরবনে ১১ জেলে সাত দিন পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে বাংলাদেশের দিকে নজর পড়েছে বিশ্বের একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের

পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান

  • আপটেড সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :  ত্রদ্বোশ সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকদিন ধরে খেয়াল করছি, দেশের ভেতরের কিছু কিছু মহল ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক যেমন ফ্যাসিস্টরা ভোটাধিকার হরণ করেছিলো, একই রকম ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রি মহল। বৃহস্পতিবার সিলেটে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন। সিলেট সুনামগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে বিএনপি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, কিন্তু ২০২৪ সালে প্রমাণ হয়েছে, দেশের মানুষ রাস্তায় নামলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। সিলেটের আঞ্চলিক ভাষায় ‘আপনারা বালা আছইন নি’ বলে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, যারা একবছর আগে দেশ ছেড়ে পালিয়েছে তারা মানুষের টুঁটি চেপে ধরেছিলো। বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছে। জেলে বন্দি করে রেখেছিলো। কিন্তু তার পরও মানুষ মাথা নত করেনি। মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। অসংখ্য মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১৯৭১ সালে মানুষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিলো, ২০২৫ সালে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা রক্ষা করেছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিদেশে গমনেচ্ছুদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিএনপি যাতে তারা দক্ষ ও স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি বলেন, ‘আমরা চাই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে।’ সিলেটের প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সিলেটের অধিকাংশ মানুষ লন্ডন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। আমরা চাই এই মানুষগুলোকে আরও দক্ষ করে গড়ে তুলতে। সরকার থেকেও আমরা ইনশা আল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি।’ তারেক রহমান বলেন, ‘বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু গত কয়েক দিন ধরে আমরা খেয়াল করছি, দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।’ পোস্টাল ব্যালট নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আপনারা পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়েছে, তারা যেভাবে ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে।’
ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিদেশে বসেও তারা ষড়যন্ত্র করছে। ইলিয়াস আলী, দিদার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, সেই অধিকার রক্ষায় আমাদের সতর্ক থাকতে হবে।’ সিলেটের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘চব্বিশের গণ-আন্দোলনে এই সিলেট শহরেই ১৩ জন জীবন দিয়েছেন। এই প্রাণগুলোর আত্মত্যাগের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সবাই ঐক্যবদ্ধ হলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।’
নির্বাচনের আগেই জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে ‘শিরক’ বলে আখ্যায়িত করেন তারেক রহমান। তিনি বলেন, ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ। কোনো দল বা মানুষ এর টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না। যারা এমন কথা বলে, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে এবং মুসলমানদের দিয়ে শিরক করাচ্ছে।’ তারেক রহমান বলেন, ‘সিলেট থেকে অনেকেই হজ বা ওমরাহ করতে যান। সেখানে গিয়ে দেখেছেন কাবার মালিক আল্লাহ। এই পৃথিবী, আকাশ, সূর্য-নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ। অথচ একটি দল নির্বাচনের আগেই বলছে এই দিব, ওই দিব, এমনকি টিকিটও (জান্নাতের) দিব। যার মালিকানা মানুষের নেই, সেটার প্রতিশ্রুতি দেওয়া মানে আল্লাহর সঙ্গে শিরক করা। নির্বাচনের আগেই তারা আপনাদের ঠকাচ্ছে, পরে কেমন ঠকাবে সেটা বুঝেই নিন।’ একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় অনেকের বিতর্কিত ভূমিকা জাতি দেখেছে। তাদের কারণেই লাখো ভাই শহীদ হয়েছেন এবং মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে রেখেছে। এখন এই মিথ্যাচার ও হঠকারিতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
জামায়াতের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তারা বলছেন, এর আগে এক রাজনৈতিক দলকে দেখেছেন, এবার আরেক দলকে দেখুন। তিনি বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে লাখো মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা নির্যাতিত হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের চিনে রেখেছে।’ এখন মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোট ও কথা বলার অধিকার নয় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে-পরে বাঁচতে পারে, নিরাপদে চলাচল করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’ তারেক রহমান বলেন, বিএনপি শুধু ভোট বা কথা বলার অধিকার নয়, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। দেশের নারীসমাজ, মা-বোন, যুবসমাজ, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, ‘আমরা দেখেছি শহীদ জিয়ার সময়, খালেদা জিয়ার সময় দেশ এগিয়েছে। কলকারখানা হয়েছে, কর্মসংস্থান হয়েছে, মানুষ বিদেশে কাজের সুযোগ পেয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ আসন্ন সংসদ নির্বাচন নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কয়েকদিন ধরে খেয়াল করছি, দেশের ভেতরের কিছু কিছু মহল ষড়যন্ত্র শুরু করেছে। সিলেট সুনামগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠিকভাবে নির্বাচনী প্রচার শুরু করে বিএনপি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন শুরু করেছিলেন। আমরা বিজয়ী হলে আবার খাল খনন শুরু করবো। আগামী দিনের নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা তাদের সাবলম্বী করে গড়ে তুলতে সকল পরিবারকে ফ্যামেলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামেলি কার্ডকে বাস্তবায়ন করতে, কৃষি কার্ড বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে চাই। বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। আমরা কাউকে বেকার রাখতে চাই। তিনি বলেন, সিলেটের বিদেশগামী তরুণদের টেনিং ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। দক্ষ মানুষদের আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এ জনসভায় তারেক রহমান আরও বলেন, গত ১৫/১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দিয়েছিলো। সেজন্য আমি বলেছি, ‘দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’। আমি আরও বলেছিলাম ‘টেইক ব্যাক বাংলাদেশ’। সেই পথের আমরা অর্ধেক পেরিয়ে এসেছি। স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন বাকী অর্ধেকটা পেরোতে হবে। ভোটাধিকার আদায় করতে হবে। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন ভোটের অধিকার প্রতিষ্টা করতে হবে। দেশকে গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এজন্যই আরেকটা কথা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে কারো নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, একটি দল বলছে, সব দেখছেন, এবার তাদের দেখেন। দেশের মানুষ ১৯৭১ সালে তাদের ভূমিকা দেখেছে। তাদের কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাদের তো মানুষ দেখেই ফেলেছে। সে জন্যই বলি, দিল্লি নয়, পিন্ডি নয়। বিএনপির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এ জনসভায় তারেক রহমান আরও বলেন, গত ১৫/১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দিয়েছিলো। সেজন্য আমি বলেছি- ‘দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’। আমি আরও বলেছিলাম ‘টেইক ব্যাক বাংলাদেশ’। সেই পথের আমরা অর্ধেক পেরিয়ে এসেছি। স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন বাকী অর্ধেকটা পেরোতে হবে। ভোটাধিকার আদায় করতে হবে। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন ভোটের অধিকার প্রতিষ্টা করতে হবে। দেশকে গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এজন্যই আরেকটা কথা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে এরই মধ্যে সভাস্থল কানায় কানায় পূর্ণ। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসে চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব জেলা ও মহানগর বিএনপির অনেকে বক্তব্য রাখেন। ১৭ বছর লন্ডনে নির্বাসনে কাঠানোর পর সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে তারেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করেন। গত বুধবার তিনি বিমানে করে সিলেট আসার পর রাতে যান তার শ্বশুরালয়ের। এরপর বৃহস্পতিবার সকালে সিলেটের তরুণদের সঙ্গে মিলিত হন এক মতবিনিময় সভায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com