1. halimshagor2011@gmail.com : bangla sangbad : bangla sangbad
  2. admin@dainikbanglasangbad.com : H@dainikbS :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‘পরকীয়া’ নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেটে ব্যবসায়ী খুন! বেপরোয়া ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ক্রেনচালক গ্রেপ্তার সাংবাদিক ও সাংবাদিকতা জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বদরুজ্জামান সেলিম গোয়াইনঘাটে নদী ও চা-বাগান গিলছে ‘কামরুল-খায়রুল-জুবের-দুলাল’ সিন্ডিকেট সিলেটের তামাবিল ও জাফলংয়ে আ.লীগ বিএনপি লুটপাট সিন্ডিকেটের নেতৃত্বে শাহপরাণ সিলেটে আলোচিত ট্রিপল মার্ডারের মোড় কোন দিকে যাচ্ছে ? সারাদেশে নামসর্বস্ব ক্লিনিকে রোগীর মৃত্যুর ফাঁদ ‘অপরাধের বিরুদ্ধে এসএমপির ‘জিরো টলারেন্স’ সিলেটে একের পর এক চিরুনি অভিযান সুনামগঞ্জের যাদুকাটা নদীর বালু সিন্ডিকেটের কাছে প্রশাসনের মতো অসহায় স্থানীয় এমপি

রবিবার থেকে শুরু হলো শাপলাকুড়ি স্পোর্টিং ক্লাব ৩য় প্রিমিয়ার লীগ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট

  • আপটেড সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পঠিত

স্টাফ রির্পোটার:  রবিবার ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শাপলাকুড়ি স্পোর্টিং ক্লাব’র ৩য় প্রিমিয়ারলীগ-২০২৬ ফুটবল টুর্ণামেন্ট। সৌদি প্রবাসী সুলতান আহমদ শেখের পৃষ্টপোষকতা গত রবিবার থেকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাওয়াদারী গ্রামের উত্তরপার্শ্বের মাঠে এই প্রিমিয়ারলীগের উদ্বোধন করেন শাপলাকুড়ি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাকালীন সভাপতি, সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রাজাগঞ্জ ইউনিয়ন ক্রিড়া সংস্থার সভাপতি আব্দুল হালিম সাগর ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতিমান খেলোয়ার তাজ উদ্দিন, জায়েদ আহমদ, অনুর্ধ ২৩ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মহসিন আহমদ।

প্রিমিয়ারলীগটি পয়েন্টে ভিত্তিতে চলবে বলে জানান খেলা পরিচালনা কমিটি। গতকাল দুটি দল পরস্পর মুখামোখি হয়। তারা হলো দাওয়াদারী হিরোস ও ফ্রেন্ডস ফর এভার সিলেট। খেলায় ফ্রেন্ডস ফর এভার সিলেট ২-০ গোলে জয় লাভ করে।
প্রিমিয়ারলীগের পরিচালনা কমিটির সদস্যরা হলেন, কানাইঘাট উপজেলা ফুটবল উন্নয়ন ক্লাবের সভাপতি আব্দুল আহাদ, শাপলাকুড়ির সদস্য রাসেল আহমদ, বিল্লাল আহমদ, রুবেল আহমদ, সাব্বির আহমদ, জিবান আহমদ, মাহবুব আহমদ, নাহিদ আহমদ, মঞ্জুর আহমদ, কামরান আহমদ, সুলতান আহমদ, মামুন আহমদ, আজহারুল ইসলাম।

এসময় দেশে বিদেশে অবস্থানরত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশপাশি যারা দীর্ঘদিন ক্লাব এ বিভিন্ন সহযোগী করেছেন কিন্তু মৃত্যু বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়। প্রিমিয়ার লীগের পৃষ্টপোষক সলুতান আহমদ শেখ প্রিমিয়ারলীগটি সফল করতে সকলে সহযোগীতা কামনা করে বলেন, আগামীতে আরো বড় পরিসরে শাপলাকুড়ি বিভিন্ন ইভেন্ট আয়োজনের সহযোগীতা করে যাবেন। এ সময় ক্লাবের সদস্য ছাড়াও উপস্তিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি জানিদ আলী চান মিয়া, বাবুল মিয়া, স্বপন মিয়া, মাসুম আহমদসহ এলাকার ফুটবল প্রেমি দর্শকরা।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2018 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com
26 January 2026

রবিবার থেকে শুরু হলো শাপলাকুড়ি স্পোর্টিং ক্লাব ৩য় প্রিমিয়ার লীগ-২০২৬ ফুটবল টুর্নামেন্ট

Dainik Bangla Sangbad.Com