
স্টাফ রির্পোটার: সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।উক্ত মতবিনিময় সভায় সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খান মোঃ রেজা-উন-নবী, বিভাগীয় কমিশনার, সিলেট মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বাহিনীর প্রধানগণ, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, সিলেট বিভাগের সকল জেলা প্রশাসকবৃন্দ, সকল জেলা পুলিশ সুপারবৃন্দ এবং বিভাগীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply